পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-বুরুজ

বাংলা

সূরা আল-বুরুজ - Verses Number 25
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ( 1 ) আল-বুরুজ - Ayaa 1
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 2 ) আল-বুরুজ - Ayaa 2
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ( 3 ) আল-বুরুজ - Ayaa 3
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ( 4 ) আল-বুরুজ - Ayaa 4
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ( 5 ) আল-বুরুজ - Ayaa 5
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ( 6 ) আল-বুরুজ - Ayaa 6
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ( 7 ) আল-বুরুজ - Ayaa 7
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ( 8 ) আল-বুরুজ - Ayaa 8
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا ( 9 ) আল-বুরুজ - Ayaa 9
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ( 10 ) আল-বুরুজ - Ayaa 10
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ( 11 ) আল-বুরুজ - Ayaa 11
সে মৃত্যুকে আহবান করবে,
وَيَصْلَىٰ سَعِيرًا ( 12 ) আল-বুরুজ - Ayaa 12
এবং জাহান্নামে প্রবেশ করবে।
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ( 13 ) আল-বুরুজ - Ayaa 13
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ ( 14 ) আল-বুরুজ - Ayaa 14
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ( 15 ) আল-বুরুজ - Ayaa 15
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ( 16 ) আল-বুরুজ - Ayaa 16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
وَاللَّيْلِ وَمَا وَسَقَ ( 17 ) আল-বুরুজ - Ayaa 17
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ( 18 ) আল-বুরুজ - Ayaa 18
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ( 19 ) আল-বুরুজ - Ayaa 19
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ( 20 ) আল-বুরুজ - Ayaa 20
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ( 21 ) আল-বুরুজ - Ayaa 21
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ( 22 ) আল-বুরুজ - Ayaa 22
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ( 23 ) আল-বুরুজ - Ayaa 23
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ( 24 ) আল-বুরুজ - Ayaa 24
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ( 25 ) আল-বুরুজ - Ayaa 25
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

বই

  • মহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্নমহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্ন: গ্রন্থটিতে হায়েয ও নেফাস বিষয়ক ৬০টি বিধান বর্ণিত হয়েছে। কিভাবে পবিত্র হবে, কিভাবে নামায পড়বে, কিভাবে রোযা রাখবে, কিভাবে হজের রুকন আদায় করবে এ বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।

    সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার

    Source : http://www.islamhouse.com/p/383814

    Download :মহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্নমহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্ন

  • তাওহীদ ও শিরকতাওহীদ ও শিরক: একটি মূল্যবান গ্রন্থ। তাওহীদ ও শিরকের তুলনামূলক আলোচনা, শিরক ও শিরক-আশ্রিত ভুল বিশ্বাসের ধরন-ধারণ সরল ভাষায় বিশ্লিষ্ট আকারে আলোচিত হয়েছে এ-গ্রন্থে।

    সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ

    প্রকাশনায় : কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, সুলা, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/313854

    Download :তাওহীদ ও শিরক

  • হজ্জ, উমরা ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো’আ সহ]আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজ্জ, উমরা ও যিয়ারতের সঠিক পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি মাসনূন কিছু দো’আ উল্লেখ করা হয়েছে।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373492

    Download :হজ্জ, উমরা ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো’আ সহ]হজ্জ, উমরা ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো’আ সহ]

  • মানত সম্পর্কে যা জানা প্রয়োজনমানতের সংজ্ঞা, প্রকারভেদ, মানতের বৈধ অধ্যায়সমূহ, বৈধ-মানত পূর্ণ করার আবশ্যিকতা ইত্যাদিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বর্তমান বইটি। হাদিসে এসেছে : কেউ যদি আল্লাহকে আনুগত্য করার মানত মানে সে যেন তা পূরণ করে আর যে ব্যক্তি আল্লাহার অবাধ্য হওয়ার মানত মানবে সে যেন আল্লাহর অবাধ্য না হয়।

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/291806

    Download :মানত সম্পর্কে যা জানা প্রয়োজনমানত সম্পর্কে যা জানা প্রয়োজন

  • কুরআন শিক্ষা: বিধান, পদ্ধতি ও ফযীলতপ্রবন্ধকার এখানে কুরআন শিক্ষার বিধান, পদ্ধতি ও ফযিলত সম্পর্কে আলোকপাত করেছেন, সাথে সাথে কুরআন না শিক্ষা করার পরিণতিও তুলে ধরেছেন।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373482

    Download :কুরআন শিক্ষা: বিধান, পদ্ধতি ও ফযীলতকুরআন শিক্ষা: বিধান, পদ্ধতি ও ফযীলত

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share