পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-আসর

বাংলা

সূরা আল-আসর - Verses Number 8
أَلْهَاكُمُ التَّكَاثُرُ ( 1 ) আল-আসর - Ayaa 1
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ( 2 ) আল-আসর - Ayaa 2
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ( 3 ) আল-আসর - Ayaa 3
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ( 4 ) আল-আসর - Ayaa 4
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ( 5 ) আল-আসর - Ayaa 5
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
لَتَرَوُنَّ الْجَحِيمَ ( 6 ) আল-আসর - Ayaa 6
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ( 7 ) আল-আসর - Ayaa 7
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ( 8 ) আল-আসর - Ayaa 8
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

বই

  • যিলহজ, ঈদ ও কোরবানিযিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে। আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফফারা। এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর, যা হাদিসের ভাষ্যানুযায়ী সমধিক মহিমান্বিত দিবস, যিলহজের প্রথম দশকেই অবস্থিত। বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে, এবং উভয়টারই রয়েছে ভিন্ন ভিন্ন আহকাম। আমাদের বর্তমান রচনাটি উল্লিখিত সবকটি বিষয়কেই আলোচনায় এনেছে যথার্থভাবে। রচনাটি পাঠকবৃন্দের উপকারে আসবে বলে আমাদের আশা।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : নুমান বিন আবুল বাশার

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/60461

    Download :যিলহজ, ঈদ ও কোরবানিযিলহজ, ঈদ ও কোরবানি

  • মুজাহাদা : মুমিন জীবনের দিশারীসৎ কাজ সম্পাদনে শ্রম-সাধনা ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ও আদর্শ ব্যক্তি গঠনে এর ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে বর্তমান প্রবন্ধে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/313641

    Download :মুজাহাদা : মুমিন জীবনের দিশারীমুজাহাদা : মুমিন জীবনের দিশারী

  • নারী: ইসলামের পূর্বে ও পরেনারী: ইসলামের পূর্বে ও পরে— গ্রন্থটিতে একজন নারীকে ইসলাম কী কী সম্মান দিয়েছে এবং ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থা কি ছিল তা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একজন পাঠক বুঝতে পারবে যে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কী?

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340459

    Download :নারী: ইসলামের পূর্বে ও পরেনারী: ইসলামের পূর্বে ও পরে

  • আল্লাহর পথে আহ্বান: পথ ও পদ্ধতিবক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।

    সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/263702

    Download :আল্লাহর পথে আহ্বান: পথ ও পদ্ধতিআল্লাহর পথে আহ্বান: পথ ও পদ্ধতি

  • রমজান ও পরবর্তী সময়ে করণীয়রমজান ও পরবর্তী সময়ে করণীয় : রমজানের মহত্তোম সময়ে বান্দা নিজেকে গড়ে নেবে তার রবের ইচ্ছানুসারে। রমজান মাসে একজন মুমিনের এটাই সর্বোত্তম পাওনা। রমজান সংক্রান্ত বিস্তারিত জ্ঞান না থাকার দরুন সামাজিকভাবে বিশুদ্ধ উপায়ে রমজান যাপিত হয় না, ফলে রমজানের মূল লক্ষ্য-উদ্দেশ্যই বাধাপ্রাপ্ত হয়। বর্তমান ক্ষুদ্র পুস্তিকাটিতে রমজান সংক্রান্ত যাবতীয় মাসআলা সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি পাঠক এতে উপকৃত হবেন।

    সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ

    সম্পাদক : নুমান বিন আবুল বাশার

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/54567

    Download :রমজান ও পরবর্তী সময়ে করণীয়রমজান ও পরবর্তী সময়ে করণীয়

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share